বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মাওলানা আতাউর রহমান খান রহ. কে যেমন দেখেছি, চিনেছি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ছাত্রজীবন থেকে হজরত আল্লামা আতাউর রহমান খান (রহ.)-কে চিনতাম। আমি যখন চট্টগ্রামের সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম মাদরাসায় দাখিল-আলিম (১৯৬৯-১৯৭৩) শ্রেণিতে অধ্যয়ন করি, তখন থেকে তার সঙ্গে আমার পরিচিতি ঘটে। আমরা ছাত্ররা মাদরাসা অধ্যক্ষের মাধ্যমে করাচি থেকে দৈনিক জং, ঢাকা থেকে দৈনিক আজাদ, করাচি দারুল উলুম থেকে মাসিক আল-বালাগ, পেশোয়ারের আকোড়া খটক থেকে মাসিক আল-হক, সাপ্তাহিক নেযামে ইসলাম, কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়া থেকে মাসিক ‘মুনাদী’সহ নানা ম্যাগাজিন আনার ব্যবস্থা করি। সাতকানিয়া আলিয়া ও পটিয়া আল-জামিয়া ইসলামিয়ায় অধ্যয়নকালে আমাদের শিক্ষার মাধ্যম ছিল উর্দু-আরবি।

পরীক্ষার খাতায় উর্দু ভাষায় উত্তর প্রদান ছিল সাধারণ রেওয়াজ। আরবি ভাষায় উত্তর দিলেও কোনো অসুবিধা হতো না। তখন কিন্তু মাদরাসা অঙ্গনে বাংলার প্রচলন ব্যাপকতা লাভ করেনি। আমরা উর্দু-আরবি-বাংলা তিন ভাষার চর্চা করতাম। সা