শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সিলেটের এক রত্নের গল্প শোনো


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| মাওলানা আলী হাসান উসামা ||

আলেমদের ওপর লীগের জুলুমের আলোচনা করতে গেলে শুধু ১৩ ও ২১ সালে আমাদের ওপর বা ২০০০ সালের দিকে শায়খুল হাদিস ও মুফতি আমিনী রহ. প্রমুখ আকাবিরের ওপর সংঘটিত ঘটনার আলোচনা করাই যথেষ্ট নয়, বরং ফিরে যেতে হবে সত্তরের দশকে। ৭২ থেকে ৭৫ কওমি আলেমদের ওপর কী অবর্ণনীয় অত্যাচার চালানো হয়েছে, তা স্মরণ না করা বড় বেইনসাফি হবে। সেই মজলুমদের মধ্যেই অন্যতম আল্লামা আতহার আলী রাহ.।

তিনি ছিলেন মূলত সিলেটেরই সন্তান। ১৮৯১ সালে বিয়ানীবাজারে তাঁর জন্ম। ইলম শিখেছেন যাদের থেকে, তাদের মধ্যে আল্লামা আনওয়ার শাহ কাশ্মিরী, শাব্বির আহমদ উসমানি, জফর আহমদ উসমানি রাহ. অন্যতম। তিনি ছিলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লত শাহ আশরাফ আলী থানবি রাহ.-এর খলিফা। কিশোরগঞ্জের জামিয়া ইমদাদিয়া মাদরাসার নামকরণও করেছিলেন মূলত তাঁর দাদাপীর হাজী ইমদাদুল্লাহ মাক্কি রাহ.-এর নামে।