সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

শরিয়তের মানদণ্ড উপেক্ষা করায় যোগ্য নেতৃত্ব তৈরি হচ্ছে না


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| মুফতি সাখাওয়াত হোসাইন রাজী ||

দাবি-দফার আন্দোলন কখনোই একই তালে অনন্তকাল চলে না। এক পর্যায়ে এসে থামতেই হয়। কারণ সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজের পক্ষে। সেই রাষ্ট্রযন্ত্রের নিষ্ঠুর দমননীতি যত দ্রুত বিরোধী কণ্ঠ স্তব্ধ করতে পারে, আন্দোলন তত সহজে সফল হয় না। দিনের পর দিন কর্মসূচি দিয়ে রাস্তায় টিকে থাকা যায় না; মানুষের ধৈর্যও একসময় ক্ষয় হয়ে যায়। তাই এক দফার আন্দোলনেও বিরতি আসে, বাধার মুখে ঘরে ফিরে আসতে হয়; শুরু হয় নতুন করে হোমওয়ার্ক।

কোন আন্দোলন কখন থামবে—তার সঠিক সিদ্ধান্ত নেওয়া সৎ, যোগ্য ও দূরদর্শী নেতৃত্বের কাজ। সময়মতো থামতে না পারলে পরে ঘুরে দাঁড়াতে অনেক সময় লাগে। দমন-পীড়ন, জেল-জুলুমের মুখে পড়ে অনেক সময় স্বৈরাচারকে তার প্রাপ্যের চেয়েও বেশি সময় ভোগ করার সুযোগ দেওয়া হয়। আর যদি ভয় বা প্রলোভনের আঘাতে দলের ভেতরে ফাটল ধরে, বিশৃঙ্খলা ছড়ায়—তবে সেই দল প্রায়শই আর মাথা তুলে দাঁড়াতে পারে না।