|| খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ ||
বাংলাদেশে কোরবানির পশুর চামড়া শুধু একটি মৌসুমি পণ্য নয়, এটি দেশের অর্থনীতি, রপ্তানি খাত এবং হাজারো এতিম ও দরিদ্র শিক্ষার্থীর জীবিকার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অথচ দুঃখজনক হলেও সত্য, বছরের পর বছর ধরে এই খাতকে একটি অসাধু সিন্ডিকেটের হাতে জিম্মি করে রাখা হয়েছে। কৃত্রিমভাবে দাম কমিয়ে, বাজার নিয়ন্ত্রণ করে এবং তৃণমূল পর্যায়ের সংগ্রাহকদের বঞ্চিত করে চামড়া শিল্পকে আজ এমন এক সংকটের মুখে ঠেলে দেওয়া হয়েছে, যার পরিণতি ভয়াবহ হতে পারে।
একসময় কোরবানির মৌসুমে একটি ভালো মানের গরুর চামড়া তিন থেকে চার হাজার টাকায় বিক্রি হতো। কিন্তু গত কয়েক বছরে দেখা গেছে, সেই একই চামড়া অনেক জায়গায় মাত্র তিনশো টাকায় বিক্রি করতে বাধ্য হয়েছেন মানুষ। কোথাও কোথাও আবার ক্রেতা না থাকায় চামড়া রাস্তায় ফেলে দেওয়া হয়েছে, মাটিচাপা দেওয়া হয়েছে, এমনকি নদীতে à¦
