শায়খ আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ
কেনিয়ার মুম্বাসায় একটি ইয়াতিমখানা মাদরাসায় গিয়েছিলাম। ছাত্র সংখ্যা মাত্র ৬৪ জন। জানতে পারলাম, তাদের মাসিক খাবারের পুরো খরচই আমাদের দেশের মুদ্রায় আনুমানিক ৬০ হাজার টাকা। শুনে যেন বুকটা ধক করে উঠলো।
দুপুরের খাবার দুই-তিন স্লাইস পাউরুটি আর পানি। রাতের খাবারে কখনো ভুট্টার আটার ঘাটি, কখনো বা শুকনো পাউরুটি আর চিনির পানি কিংবা রঙ চা। অনেক দিনই আবার সেসবও জোটে না। যা পাওয়া যায় তাই খেয়ে তারা আল্লাহর শোকর আদায় করে।
রাতে ইশার সালাত আদায় করতে থেমেছিলাম মুম্বাসার আরেকটি প্রতিষ্ঠান ‘মারকাজে ইমাম শাফেয়ী রহ.’। সেখানে ছাত্রদের রাতের খাবার খাওয়ার দৃশ্য দেখে চোখ ভিজে গেল। আমাদের দেশের সবচেয়ে অভাবী মানুষের খাবারও তাদের কাছে যেন বিলাসিতার মতো। তিলাওয়াত শুনতে চাওয়াতে একজনের তিলাওয়াত দাঁড়িয়ে শুনে মনে হলো আল্লাহর কসম অন্তরটা ছিঁড়ে ফুড়ে যাচ্ছে। ছবি তুলতে চাইলে বিনয়ের সাথে জানালো- উস্তাদের নিষেধ ছবি এবং ভিডিও করা ছাত্র এবং প্রতিষ্ঠানের। এটা তাদের গায়রত!
হাজারো স্মার্টফোন, দামি জামাকাপড়, বিলাসী খা