|| মাওলানা শরীফ মুহাম্মদ ||
ডাকসুতে যা ঘটলো, আগামী সময়ে এর বহুমাত্রিক প্রভাব রাজনীতিতে দেখা দিতে পারে; ইতিবাচক এবং নেতিবাচক। জাতীয় নির্বাচনে ভোটের হিসাব-নিকাশ এবং সম্ভাবনার অনেক নতুন চিত্র দাঁড়াতে পারে। বামপন্থা এবং প্রভাবশালী মহলের বাম ও ভারতপন্থার প্রতি দুর্বলতার সঙ্গে নতুন জেদ যুক্ত হতে পারে। তাদের অনেকের মধ্যে ভাঙ্গনও দেখা দিতে পারে। রাজনীতি ও জোটে অনেক রকম নতুন মেরুকরণ সামনে আসতে পারে।
গতকাল দেখেছিলাম, একদল স্লোগান দিচ্ছিল, 'রাজাকারের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না'। এ জাতীয় স্লোগান সম্পূর্ণভাবে ভারতপন্থা ও ফ্যাসিবাদ-পন্থার প্রতি আত্মসমর্পণ। এটা শাহরিয়ার কবির, মুনতাসির মামুন ও ফজলুর রহমানদের মুখের ভাষা হতে পারে, জনপ্রিয় কোনো জাতীয়তাবাদী রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের ভাষা হতে পারে না। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে (তাদের যে বয়স ও স্তর) রাজাকার থাকার কোনো সম্ভাবনা আদৌ আছে কি? খুবই আশ্চর্য
