সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

যারা পূজা আর রোজাকে একই বলে তাদের ভোট দেবেন না: হেফাজত আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতে ইসলামীর এক নেতা রোজার সঙ্গে পূজার মিল করার কড়া সমালোচনা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। এজন্য দলটিকে ভোট না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে শানে রেসালত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান। হেফাজতের হাটহাজারী উপজেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

হেফাজত আমির বলেন, ‘কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে, এজন্য সামনের নির্বাচনে তাদের (জামায়াত) ভোট দেওয়া যাবে না। যারা পূজা আর রোজা একই বলে, এগুলো কি ইসলাম। নবী ও রাসুলদের দেখানো সোজা রাস্তায় চলতে হবে। তাহলে দুনিয়া ও আখিরাত ঠিক থাকবে। সাহাবা কেরাম সত্যের মাপকাঠি। তাদের দেখানো রাস্তা সোজা রাস্তা।’

জামায়াতে ইসলামীর সমালোচনায় সাম্প্রতিক সময়ে সরব হয়েছেন হেফাজত আমির। গত ৪ আগস্ট ফটিছড়ির নাজিরহাট পৌরসভার চৌধুরী ছখিনা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছিলেন, ‘জামায়াত একটি ভণ্ড ইসলামী দল, সহিহ ইসলামী দল নয়’।

মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ‘তারা মদিনার ইসলাম নয়; বরং মওদুদীর ইসলাম কায়েম করতে চায়। মওদুদীর মতাদর্শ অনুসরণ করলে ইমান থাকবে না। আমরা জামায়াতকে ইসলামী দল মনে করি না। তারা কখনো মদিনার ইসলাম চায়নি, তারা চায় মওদুদীবাদ প্রতিষ্ঠা করতে। তাই তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয়।’

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ