সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

প্রার্থী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ধর্মীয় নেতাদের নিরাপত্তার বিষয়ে ভাবতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি এনায়েতুল্লাহ

জাতির বহুল কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণা করা হলেও নির্বাচন বানচালের ষড়যন্ত্র থেমে নেই, বিষয়টি মাথায় রাখতে হবে। এর মধ্যে নির্বাচন বানচালের নানামুখী ষড়যন্ত্র ও চক্রান্ত হয়েছে। কুশীলবরা থেমে আছেন, এটা ভাবার কোনো সুযোগ নেই।

ইতোমধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের উৎপাৎ বেড়ে গেছে। অনেকে টার্গেট কিলিংয়ের শিকার হচ্ছে, কিশোর গ্যাং বেপরোয়া হয়ে উঠেছে। নির্বাচন পরিবেশকে অস্থিতিশীল করার ক্ষেত্রে এগুলো অ্যালার্মিং বিষয়। আইনশৃঙ্খলা বাহিনীকে এসব বিষয়ে জিরো টলারেন্স দেখাতে হবে।