বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

জামায়াতের আকিদার পক্ষে সাফাই ও কিছু কথা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শায়খ মীযান হারুন

এই মুহূর্তে জামায়াতের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল ভেতর থেকে গড়ে ওঠা কিংবা বাইরে থেকে যাওয়া একদল প্রজ্ঞাবান, ন্যায়নিষ্ঠ ও আদর্শে অবিচল উলামা। যারা তাদেরকে সংকটের সময়ে দিক-নির্দেশনা দিবে, সকল বিকৃতি ও বিচ্যুতি থেকে রক্ষা করবে। কিন্তু আফসোসের বিষয়, তাদের ভেতরে যেমন এই প্রকৃতির আলিম গড়ে উঠেননি (কিংবা উঠলেও সামনে আসতে দেয়া হয়নি), তেমন বাইরে থেকে যারা গিয়েছেন বা যাচ্ছেন, তারাও আকিদা ও আদর্শের ওপর অবিচল থাকছেন না, বরং সাফাইলমূলক ঐতিহ্যের স্রোতে ভেসে চলেছেন।  

মওলানা আলী হাসানের কথাই ধরা যাক। তিনি বিভিন্ন স্থানে জামায়াত নিয়ে কথা বলছেন। কিন্তু সেগুলো নিতান্তই সাফাইমূলক; গঠনমূলক নয়। উদাহরণত তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে দাবি করেছেন, "মাওলানা মওদুদীকে আমরা আকিদার ইমামও মানি না, ফিকহের ইমামও মানি না। তিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা। কিন্তু আমাদের আকিদা হুবহু কোরআন-সুন্নাহর আকিদা।" এটি চাতুর্যপূর্ণ এবং বিভ্রান্তিকর দাবি। জামায়াতে ইসলামীর সম্পূর্ণ বুদ্ধিবৃত্তিক কাঠামো মওদুদী রহ. এর সাহিত্যের ওপর দণ্ডায়মান। তাদের যেসব বই পড়া আবশ্যক, প্রায় সবই তাঁর লেখা। একজন ব্যক্তির লেখা সিলেবাসে রেখে, তার চিন্তà¦