বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

নির্বাচনের কারণে আমরা কি রমজানকে ভুলে যাচ্ছি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামযাহ আল মাহদী
রমজান মুসলিম সমাজের জন্য কেবল একটি ধর্মীয় মাস নয়; এটি আত্মশুদ্ধি, নৈতিক পুনর্গঠন ও সামাজিক সংযমের এক অনন্য সময়। ঠিক এমন এক সময়ে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে আরেক বাস্তবতা নির্বাচন। রাজনৈতিক ব্যস্ততা, উত্তাপ ও আলোচনার চাপে প্রশ্ন উঠছে, আমরা কি অজান্তেই রমজানের মূল বার্তাকে পেছনে ঠেলে দিচ্ছি?

নির্বাচন রাষ্ট্র পরিচালনার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। নেতৃত্ব নির্বাচন, মত প্রকাশ ও রাজনৈতিক অংশগ্রহণ সবই সামাজিক জীবনের বাস্তবতা। কিন্তু সমস্যা তখনই শুরু হয়, যখন এই বাস্তবতা আমাদের আত্মিক দায়িত্ব ও নৈতিক অগ্রাধিকারকে গ্রাস করে ফেলে। রমযান আসন্ন হলেও সমাজের বড় একটি অংশের আলোচনার কেন্দ্রে এখন পোস্টার, স্লোগান, সমাবেশ ও রাজনৈতিক হিসাব-নিকাশ। প্রশ্ন হলো রমজানের প্রস্তুতি কোথায়?

রমজান আমাদের শেখায় তাকওয়া আল্লাহভীতি ও আত্মসংযম। অথচ নির্বাচনী পরিবেশে আমরা প্রায়ই দেখি এর বিপরীত চিত্র। কথাবার্তায় অসহিষ্ণুতা, সামাজিক যোগাযোগমাধ্যমে কটু মন্তব্য, যাচাইহীন তথ্য ছড়ানো এবং দলীয় আবেগে বিভক্তি এসব যেন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। রোজা রেখে জিহ্বার হেফাজত না করা, অন্যের সম্মান ক্ষুণ্ন করা কিংবা বিদ্