|| ড. তুহিন মালিক ||
যারা সারা বছর ঘুষ-দুর্নীতি ও হারাম উপার্জন করেছি তাদের জাকাত নাই। কারণ হারাম সম্পদের পুরো ১০০ শতাংশই হকদারকে ফিরিয়ে দিতে হবে। হকদারকে পাওয়া না গেলে পুরোটাই সওয়াবের নিয়ত ছাড়াই দান করে দিতে হবে। এটা ওয়াজিব। কারণ এ সম্পদের মালিক ব্যক্তি নয়। কাজেই সুদ, ঘুষ, চাঁদাবাজি, দুর্নীতি, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট, বিদেশে অর্থ পাচার, কালো টাকা, অন্যায়ভাবে দখলকৃত সম্পত্তি ইত্যাদি সর্ব প্রকার হারাম সম্পদ তাৎক্ষণিকভাবে হকদারকে ফিরিয়ে দিতে হবে। হকদারকে বা ১৮ কোটি মানুষকে প্রাপ্য ফিরিয়ে দেওয়া সম্ভব না হলে হারাম সম্পদের পুরোটাই সওয়াবের নিয়ত ছাড়াই দান করে দিয়ে নিজেকে দায়মুক্ত করে নিতে হবে।
ইসলামে কালিমায়ে শাহাদাত ও নামাজের পরই জাকাতের স্থান। জাকাত একটি ফরজ বিধান। সুতরাং জাকাত ফরজ জেনেও কেউ তা অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে।
আসুন, গরিবের হকের টাকাগুলো আজই ব্যাংক অ্যাকাউন্ট থেকে রিলিজ করে দিই। জাকাতের অর্থগুলো যেন আটকে না রাখি।
আড়াই শতাংশ জাকাত দুনিয়ার কোনো ট্যাক্স নয় যে, ফাঁকিঝুঁকি দিয়ে রক্ষা পাওয়া যাবে। এটা আল্লাহর নির্ধারà¦