|| তৌফিক সুলতান ||
মানবজীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ কী—এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা নানা দৃষ্টিভঙ্গি দেখতে পাই। কেউ বলেন সম্পদ, কেউ বলেন ক্ষমতা, আবার কেউ বলেন অভিজ্ঞতা। কিন্তু ইসলামের দৃষ্টিতে মানুষের সবচেয়ে বড় শক্তি হলো ইলম বা জ্ঞান। কারণ জ্ঞানই মানুষকে সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে সাহায্য করে, জ্ঞানই মানুষকে সঠিক পথের সন্ধান দেয় এবং জ্ঞানই মানুষকে একজন সচেতন, দায়িত্বশীল ও সফল মানুষ হিসেবে গড়ে তোলে।
ইসলাম ধর্মে জ্ঞান অর্জনের গুরুত্ব অত্যন্ত গভীরভাবে তুলে ধরা হয়েছে। মহান আল্লাহ পবিত্র কুরআনে মানুষের প্রতি যে প্রথম নির্দেশ দিয়েছেন, তা হলো—পড়ো। এটি আমাদের মনে করিয়ে দেয়, জ্ঞান অর্জন মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ। জ্ঞান মানুষের অজ্ঞতার অন্ধকার দূর করে তাকে আলোর পথে নিয়ে যায়। তাই ইসলামের ইতিহাসে আমরা দেখতে পাই, মুসলিম সমাজে জ্ঞানচর্চা সব সময়ই বিশেষ গুরুত্ব পেয়েছে।
মানুষ জন্মগতভাবে সব কিছু জানে না। জন্মের পর পরিবার, সমাজ, শিক্ষা à¦