বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কওমি মাদরাসায় কেন বেড়েই চলেছে শিক্ষার্থীর সংখ্যা?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

|| জহির উদ্দিন বাবর ||

গত কয়েক বছরে দেশের কওমি মাদরাসাগুলোতে ছাত্রসংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে করোনা মহামারি পরবর্তী সময়ে কওমি মাদরাসায় ভর্তি হওয়ার হার আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। যেহেতু কওমি মাদরাসাগুলো একক কোনো বোর্ড বা প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রিত না এজন্য সঠিক পরিসংখ্যান পাওয়া মুশকিল। তবে বেফাক-হাইয়্যাসহ বোর্ডগুলোর পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি থেকে সেটা অনুমান করা যায়। পাশাপাশি যারা কওমি মাদরাসা শিক্ষা নিয়ে সবসময় অস্বস্তি বোধ করে তাদের উদ্বেগ-উৎকণ্ঠা থেকেও বিষয়টি পরিষ্কার।

কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদের স্বীকৃতি দিয়েছিল আওয়ামী লীগ সরকার। তবে কওমি মাদরাসা নিয়ে তাদের উদ্বেগ-উৎকণ্ঠারও শেষ ছিল না। শেখ হাসিনা সরকারের পতনের আগে জেলা প্রশাসক সম্মেলনে ডিসিরা কওমি মাদরাসায় ছাত্রছাত্রী সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টি উপস্থাপন করে উদ্বেগও প্রকাশ করেছিলেন। এমনকি কওমি মাদরাসার কারণে স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কমে