|| মিযানুর রহমান জামীল ||
এভাবে আড়াল হয়ে যাবি কখনও জানতাম না। জানলে হয়তো তোর অভিমান ভাঙার সুযোগ পেতাম; কারণ তুই বড্ড অভিমানী! সেদিন তোর ফোন রিসিভ করিনি কেন— তার শোক আমাকে এখনও বয়ে বেড়াতে হচ্ছে। তোর সাথে যতটুকু বন্ধুত্বের সম্পর্ক ছিল, তারচে বেশি কলম ও কলবের সম্পর্ক ছিল। মজা করে বলতি, তোর লেখায় আমি আলাদা একটা চরিত্র। আজ তোকে খুব জানাতে ইচ্ছে করছে, তুই আমার লেখায়ও এখন বিশেষ চরিত্র।
জানতাম তুই অভাবের মধ্যেও স্বাভাবিক দিন পার করতি। আমার মতো অভাবিটাও যখন তোর সাথে একাকার হতো তখন যেন তোর কোনো অভাবই থাকতো না। সাহিত্যের পিপাসায় মাতাল হয়ে এতটাই কলমের কাছে আসলি যে, নিজের ঘর-ভিটাও দাঁড় করাতে পারলি না। কেন রে? এমন ত্যাগী বন্ধু যদি কারও জীবনে আসে তার জীবন তো সার্থক।
বন্ধু সিকান্দার!
অভিমানি মন নিয়ে বাচ্চাগুলোকে রেখে চলে গেলি, ওদের পরিপূর্ণ বুঝ হওয়ার বিলম্বটাও করলি না। তারপরও তুই অসফল না। তুই তো মরে বেঁচে গà