সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

ফেসবুক ব্যবহারকারী তরুণদের জন্য একটি পরামর্শ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: বিশেষ প্রতিনিধি

|| মাওলানা মাহফুয আহমদ || 

যেসব তরুণ বন্ধু ফেসবুক ব্যবহার করছেন, তাদের উদ্দেশে একটি ছোট্ট পরামর্শ—অযথা বিতর্ক এড়িয়ে চলুন। সেটা দীন, মাজহাব কিংবা দল—যে বিষয়েই হোক না কেন, এ ধরনের বিতর্ক থেকে দূরে থাকাই উত্তম। কারণ এগুলো দুনিয়া ও আখেরাত—কোনোটির জন্যই প্রকৃত উপকার বয়ে আনে না।

একইভাবে, অনর্থক ও অপ্রয়োজনীয় তথ্য-সংবাদ দেখা ও পড়া থেকেও নিজেকে সংযত রাখা দরকার। আমাদের মস্তিষ্কের ধারণক্ষমতা সীমিত। যদি আমরা সেটিকে অপ্রয়োজনীয় বিষয় দিয়ে ভরে ফেলি, তাহলে উপকারী ও মূল্যবান জ্ঞান অর্জনের জায়গা কোথায় থাকবে?

তাই ফেসবুকে নির্দিষ্ট কিছু মানুষের উপকারী কন্টেন্ট (মুহতাওয়া) নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত।

আজ এ প্রসঙ্গে একজনের নাম উল্লেখ করতে চাই—د. عبد الكريم بكار ড. আব্দুল কারিম বাক্কার হাফিজাহুল্লাহ। তাঁকে আমি বহু বছর ধরে চিনি। সর্বপ্রথম তাঁর ‘বিনাউল আজয়াল’ গ্রন্থটি পড়ে গভীরভাবে মুগ্ধ হয়েছিলাম। এরপর ‘আল-কিরাআহ আল-মুসমিরাহ’সহ তাঁর আরও কয়েকটি বই পড়ার সুযোগ হয়েছে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে তুরস্কের ইস্তাম্বুলে তাঁর অফিসে সরাসরি সাক্ষাৎ করার সৌভাগ্যও হয়েছিল। সেদিন এক প্রশ্নের উত্তরে তিনি তরুণদের জন্য তিনটি গুণ অর্জনের কথা বলেছিলেন (যা ‘ইলম চয়নিকা’ ১ম খণ্ডে উল্লেখ করেছি)।

তাই যারা ফেসবুক ব্যবহার করছেন, তারা চাইলে তাঁর মতো চিন্তাশীল ব্যক্তিদের লেখা নিয়মিত পড়তে পারেন। এতে চিন্তার দিগন্ত উন্মোচিত হবে এবং জীবনঘনিষ্ঠ অনেক মূল্যবান দিকনির্দেশনা পাওয়া যাবে—ইনশাআল্লাহ।

লেখক: লন্ডন প্রবাসী বিশিষ্ট দাঈ ও স্কলার

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ