সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

বাবা-মেয়ের অসচেতন আচরণ: অপূরণীয় ক্ষতির শঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইমরান ওবাইদ, সাব-এডিটর

আনন্দে আবেগতাড়িত অবস্থায় নিজের মেয়ের সঙ্গে পিতার অসচেতন আচরণকে ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা করে সকলকে সতর্ক করেছেন মাসিক আদর্শ নারীর প্রতিষ্ঠাতা সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদী। তার ভাষ্যমতে, সন্তানদের সঙ্গে এমন আচরণে ইসলামী দৃষ্টিকোণে অপূরণীয় ক্ষতির আশঙ্কা রয়েছে—যা কোনো কিছুতেই পূরণ হবার নয়।

মঙ্গলবার (১১ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে পোস্ট করা একটি মাসআলা শেষে তিনি এমন সতর্কবাণী দেন।

পোস্টে তিনি বাবা-মেয়ের আবেগতাড়িত অবস্থায় চুমু দেওয়াতে ইসলামের হুকুম বর্ণনা করতে গিয়ে লিখেছেন, কোনো কারণ বা কারণ ছাড়া বাবা-মেয়ের মাঝে ঠোঁটে স্পর্শ করে চুমু খাওয়া হলে কিংবা বিনা আবরণে বাবা-মেয়ে কেউ কারো শরীর স্পর্শ করলে, তাতে যদি বাবা বা মেয়ের যেকোনো একজনেরও শাহওয়াত (যৌন আকাঙ্ক্ষা) অনুভব হয়, তাহলে তার স্ত্রী অর্থাৎ সেই মেয়ের মায়ের সঙ্গে তার বিবাহ সম্পূর্ণরূপে বিচ্ছেদ হয়ে যাবে এবং তারা একে অপরের জন্য চিরতরে হারাম হয়ে যাবেন। কোনোভাবেই তাদের দাম্পত্য সম্পর্ক পুনরায় স্থাপনের সুযোগ থাকবে না। ইসলামের পরিভাষায় যাকে ‘হুরমতে মুসাহারাহ’ বলা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ