|| মাওলানা আনিসুর রহমান ||
রাত্র এখন ১২টা বেজে ৫০ মিনিট। কলম হাতে নিয়ে কি যেন লিখব ভাবছি। আমার মনকে জিজ্ঞেস করলাম, লিখতে দেরি করছ কেন? মন বলল কি লিখব? লিখতে গেলেই তো তোমার চোখের জলে কলমের কালি ও সব কাগজ নষ্ট হয়ে যাবে। তাছাড়া তুমি তো কোনদিন কিছু লেখনি। বললাম, জানি লিখতে গেলে আমার চোখেরজলে কাগজ নষ্ট হবে, কালি ভেসে যাবে। তারপরও তোমার জীবনের লেখাটি লিখতেই হবে। অগত্যা লিখতে শুরু করলাম। কিন্তু কলম চলছে না। বারবার থেমে যাচ্ছে। কারণ একটাই; দুদিন আগেও যার নামের শেষে দামাত বারাকাতুহু লেখা হত, এখন তাঁর নামের পরে রহমাতুল্লাহি আলাইহি লিখতে হবে। সেই মহান মনীষী, বিগত শতাব্দীর মহান ব্যক্তি শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ, যার অনুগ্রহ ও ইহসান আমার প্রতিটি পশমের গোড়ায় গোড়ায়, যার অন্তরের মণিকোঠায় আমি অধমের মহব্বত ছিল সযত্নে লালিত। তার à¦