বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি এনায়েতুল্লাহ

শুধ ব্রাহ্মণবাড়িয়া নয়, বলতে গেলে সারাদেশের ধর্মপ্রাণ মানুষ জিম্মি এক শ্রেণির সাংস্কৃতিককর্মীদের কাছে। তারা সংস্কৃতিচর্চার নামে যা করবে, তা করতে দিতে হবে। না হলে দেশ গেলো, উন্নয়ন গেলো, জাত গেলো- রব তুলে সব একাকার করে ফেলবে। চিহ্নিত পত্রিকাগুলোর কলাম, সম্পাদকীয় কলাম, সংবাদ বিশ্লেষণ আর টক শোতে তাদের আলোচনা শুনলে মনে হবে, এদেশে ধর্মচর্চা মনে হয় অপরাধ। ধর্মীয় বিশ্বাসের কথা বলা গুরুতর অন্যায়। অবস্থা দাঁড়িয়েছে, তাদের কাছে সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার নেই।

এটা ঠিক যে, সংস্কৃতি ও ধর্ম এক বিষয় নয়। ধর্মভেদে সংস্কৃতি ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। এই ভিন্নতাকে ভুলে ভিন্ন ভিন্ন ধর্মের সংস্কৃতিকে ক্ষেত্রবিশেষ বাঙালি সংস্কৃতি বলে চালিয়ে দেওয়ার রীতি চলছে আমাদের সমাজে। কেওয়াজের শুরু এখানেই। শুরু থেকেই এই রীতি ও প্রবণতার বিরুদ্ধে কথা বলে আসছেন ধর্মীয় ব্যক্তিত্বরা। তাদের প্রতিবাদের মুখে সংস্কৃতি চর্চার পথকে সুগম