বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ইসির সঙ্গে আমরা সংলাপে যাবো না: মুফতী ফয়জুল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির সিনিয়র নেতারা কারাগারে। তাই সংলাপ কার সঙ্গে হবে? আর আমরা নির্বাচন কমিশনতো বাতিল চাই। তাদের সঙ্গে কিসের সংলাপ। তাদের সঙ্গে আমরা সংলাপে যাবো না। 

আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের অনুমতি পেলেও ‘মহাসমাবেশ’ নিয়ে এখনো শঙ্কামুক্ত নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের অভিযোগ, মহাসমাবেশ কেন্দ্র করে নেতাকর্মীদের হুমকি-ধামকি দেয়া হচ্ছে এবং ঢাকায় আসতে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে। সেজন্য মহাসমাবেশ শেষ না হওয়া পর্যন্ত শঙ্কামুক্ত হতে পারছে না ইসলামী আন্দোলন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।