সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

দলীয় সরকারের অধীনে কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না নেজামে ইসলাম পার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতৃবৃন্দ বলেছেন, জাতীয় রাজনৈতিক জীবনে নীতি ও আদর্শের এক কঠিন অগ্নি পরীক্ষা চলছে জেল জুলুম হামলা, মামলা এবং বিভিন্ন প্রলোভনের মাধ্যমে রাজনীতিবীদদের চরিত্র নষ্ট করার এক গভীর ষড়যন্ত্র চলছে। গণমানুষের ভোটের অধিকার হরণ করে ক্ষমতার মসনদ ঠিক রাখতে সরকার মরিয়া। এই কঠিন সময়ে নীতি নৈতিকতা বিবর্জিত কিছু আদর্শহীন লোক রাজনীতির নামে বেচাকেনা হচ্ছে। দলীয় সরকারের অধীনে কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না নেজামে ইসলাম পার্টি।

 শুক্রবার (২৪ নভেম্বর) দলের সভাপতি মাওলানা ছরওয়ার কামাল আজিজীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর সঞ্চালনায় অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।

সভায় আরো যুক্ত ছিলেন, সংগঠন এর সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী, নায়েবে আমীর প্রিন্সিপাল আব্দুর রহমান চৌধুরী, মাওলানা আবদুল খালেক নেজামী, মুফতী মোহাম্মদ আলী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, দলের যুগ্ম মহাসচিব প্রিন্সিপাল মাওলানা মন্জুরুল কাদের চৌধুরী, মুস্তাফিজুর রহমান মাহমুদী,ডাঃ মাওলানা ইলিয়াস খান, সহকারী মহাসচিব হাফেজ আজিজুল হক, সংগঠন সচিব প্রিন্সিপাল মাওলানা আবু তাহের খান, সহকারী অর্থসচিব আনওয়ারুল কবীর, এনামুল হক কুতুবী, রাশেদুল ইসাম, মাওলানা ফরহাদুল আলম, মুফতী দ্বীনে আলম হারুনী, আব্দুল্লাহ আল মাসউদ খান, এরশাদ বিন জালাল, আলহাজ শাকিরুল হক খান, আশরাফুল আলম, মাওলানা ওয়াহিদুজ্জান ফরিদপুরী ও ছাত্রসমাজের সভাপতি এহতেশামুল হক সাখী প্রমূখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ