সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

যে আসনগুলোতে প্রার্থীর ঘোষণা দেয়নি আওয়ামী লীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৮টি আসনে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ২৯৮টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেও কুষ্টিয়া–২ ও নারায়ণগঞ্জ–৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেননি। বর্তমানে কুষ্টিয়া–২ আসনে সংসদ সদস্য রয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। আর নারায়ণগঞ্জ–৫ আসনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য রয়েছেন এ কে এম সেলিম ওসমান।

এর আগে রোববার বিকেল ৪টার দিকে আওয়ামী লীগের কার্যালয়ে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন ওবায়দুল কাদের।


এবারের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে অনেক আলোচিত নেতাই বাদ পড়েছেন। এর মধ্যে মাগুরা–১ আসন থেকে বাদ পড়েছেন সাইফুজ্জামান শেখর। তার বদলে মনোনয়ন দেওয়া হয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানকে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ