মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন মুরাদ ও মাহি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে অভিনেত্রী মাহিয়া মাহি এবং জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর আগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন মাহি। কিন্তু তার হাতে নৌকা তুলে দেয়নি আওয়ামী লীগ। এরপরই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন মাহি।

তবে চাঁপাইনবাবগঞ্জে নৌকা চাইলেও তিনি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন রাজশাহী থেকে। এ বিষয়ে মাহি বলেন, আমার মনে হয়েছে রাজশাহী-১ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হওয়ার সুযোগ রয়েছে। কেউ যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না হয়, সেজন্য এ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণের চেষ্টা করছি। তাছাড়া চাঁপাইনবাবগঞ্জে অনেক প্রার্থী রয়েছে। সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হচ্ছে না।

এদিকে নৌকায় নমিনেশন বাতিল হলে, গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সরিষাবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে ডা. মুরাদ হাসানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

আরো পড়ুন>>বিএনপির যেসব নেতা নির্বাচনে যাচ্ছেন

সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি লুৎফর রহমান লুলু ও পৌর কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল এ মনোনয়নপত্র জমা দেন। এ সময় অসংখ্য নেতাকর্মী ও সমর্থকদের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের বাইরে অবস্থান করতে দেখা যায়।

কর্মী, সমর্থক, অনুসারীদের ও সাধারণ ভোটারদের আবেগ অনুভূতিকে মূল্য দিতেই তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বলে জানান একাধিক কর্মী সমর্থক। এ বিষয়ে জানতে চাইলে লুৎফর রহমান লুলু বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা চান মুরাদ হাসান নির্বাচনে প্রার্থী হিসেবে থাকুক। নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের চাপেই তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমরা সরিষাবাড়ী উপজেলাবাসী আগামী নির্বাচনে মুরাদকে বিজয়ী করতে সক্ষম হব।

ডা. মুরাদ হাসান জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসন থেকে ২০০৮ ও ২০১৮ সালে দুবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১৮ সালে নির্বাচিত হয়ে প্রথমে স্বাস্থ্য, পরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

জেএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ