বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

পাকিস্তানের পক্ষে মুক্তিকামী জনতার ওপর গুলি চালায় মেজর জিয়া: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির চোখে স্বৈরতন্ত্রের ঠুলি পরা বলেই চোখে গণতন্ত্র দেখতে পায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জনগণের ভোটে প্রত্যাখ্যাত দল বিএনপি, তাই তারা নির্বাচনে আসতে ভয় পান।

প্রধানমন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধের শুরুর দিকে পাকিস্তানিদের পক্ষ নিয়ে চট্টগ্রামে মুক্তিকামী জনতার ওপর গুলি চালায় জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধাকে জীবন দিতে হয়েছে জিয়ার দায়িত্বে থাকা সেক্টরে।

আজ বুধবার (২৭ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।