শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

দেশটা ১৮ কোটি মানুষের: বঙ্গবীর কাদের সিদ্দিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, দেশটা আওয়ামী লীগের না, বিএনপির না, জামায়াতের না, দেশটা চৌদ্দ দলের না- দেশটা ১৮ কোটি মানুষের। রাজনীতি করতে হলে মানুষকে সম্মান করতে হবে। যারা মানুষকে সম্মান করতে জানে না তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই।

সোমবার বিকালে সখীপুরে উপজেলার তালতলা চত্বরে কৃষক শ্রমিক জনতা লীগের এক জনসভায় তিনি এসব কথা বলেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আজকে উপজেলা ও মেয়র বাতিল হইছে। বঙ্গবন্ধুকে বাতিল করবেন? তার নাম পিতা। রাষ্ট্র পিতা। রাষ্ট্র পিতাকে বাতিল করলে সন্তানের জন্ম পরিচয় কিন্তু থাকে না।

তার গাড়িতে হামলা সম্পর্কে তিনি বলেন, কিছু লোক বলে বিএনপি ভাঙছে, কিছু লোক বলে জামায়াত শিবির ভাঙছে, কিন্তু তাদের তো আমি চিনি। আমি বলি শয়তান ভাঙছে। যদি আমার আরেকটি গাড়ি ভাঙচুর করেও দেশের শান্তি আসে তাতেও আমার কোনো দুঃখ নেই।

সজীব ওয়াজেদ জয় সম্পর্কে কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনার পোলা জয় বাবা তুমি যেগুলা বলো এখানে যারা আছে তাদের অনেক কষ্ট হয়। তোমার মায়ের পায়ের জুতা হয়ে যারা ছিল তাদের এখন জীবন বাঁচে না। তুমি সকালে এক কথা বিকালে এক কথা বইলা মানুষের কষ্ট আর বাড়াইও না। আদব কায়দা শেখ, বড় হও। আমেরিকায় বইসা কথা বললেই তাকে বড় বলা হয় না।

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন- জেলা কৃষক শ্রমিক জনতা লীগের টাঙ্গাইল জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালেক হিটলু, বাসাইল পৌরসভার সাবেক মেয়র রাহাত হাসান টিপু, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ