বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানচিত্রে ঠিকানা আপনার আমার যেখানেই হোক—পরিচয় একটাই, আমরা সবাই বাংলাদেশি।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দলের তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, আমরা কেউ মসজিদে যাই, কেউ মন্দিরে বা প্যাগোডায় কিংবা গির্জায়, তেমনি কারো উৎসব ঈদুল ফিতর কারো বা দুর্গাপূজা কিংবা বড়দিন, সেটাও আমার আপনার সবার অভিন্ন পরিচয় নয়। বাংলাদেশের মানচিত্রে আপনার ঠিকানা হতে পারে পাহাড়ে, কারো আবার সমতলে, কেউবা থাকেন হাওড়ে আবার কেউ ছোট্ট দ্বীপে, নয়তো উপকূলের প্লাবন ভূমিতে কিংবা সুন্দরবনের পাশে- সব ক্ষেত্রে পরিচয় আমাদের একটাই, আমরা সবাই বাংলাদেশি।