ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনসহ ৯৮ জনের নামে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।
ফরিদপুর আদালতে দ্রুত বিচার আইনে এ মামলা করেছেন ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সাইদুর রহমান সিকদার মিঠু।
গত বুধবার মামলা দায়েরের পর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাসিম মাহমুদ মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।
ফরিদপুর জজ কোর্টের আইনজীবী জসীম উদ্দিন মৃধা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহারভুকà§