ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, আমাদের মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। পতিত সরকার ও ভারত মিলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে চক্রান্তে মেতে উঠেছে।
তিনি বলেন, পতিত স্বৈরাচার সরকার দেশ ছেড়ে পালানোর পর থেকে অন্তর্র্বর্তীকালীন সরকারকে ব্যর্থ ও অকার্যকর করার জন্য শেখ হাসিনা ও মোদির নানা ষড়যন্ত্র ও চক্রান্ত চলছেই। সংখ্যালঘু নির্যাতনের অজুহাত, জুডিশিয়ারি ক্যু, সরকারি কর্মকর্তা-কর্মচারিদের আন্দোলন, আনসার আন্দোলন, পুলিশের অসহযোগিতাসহ ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর রোকেয়া প্রাচীসহ কিছু উচ্ছিষ্টভোগীর উসকানিমূলক কথাবার্তা সরকারকে অস্থিতিশীল ও ব্যর্থ করার অপচ