বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘যৌক্তিক সময়ে’ নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান। যৌক্তিক সময়ে কতটুকু এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যৌক্তিক সময়ে হাটে হাঁড়ি ভাঙা হবে। দেরি করবো না।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গার স্থানীয় একটি হোটেলে দায়িত্বশীল সমাবেশে অংশ নিয়ে এ কথা বলেন জামায়াতের আমির।
অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আবেগের বশে জাতির প্রত্যাশার বাইরে যেন কাজ না করা হয়। জাতির চেতনাকে তারা যেন ধারণ করেন। ২৪ বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করেন। আবেগবশত দু-একটা কাজ হয়ে যাচ্ছে। এটা হওয়া উচিত নয়।