লেবাননে এবং ফিলিস্তিনে ইসরাইলের হামলার প্রতিবাদে রাজধানীর কামরাঙ্গীরচরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।
বুধবার (২ অক্টোবর) আছরের নামাযের পরে খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজির নেতৃত্বে জামিয়া নূরিয়ার সামনে থেকে মিছিলটি বের হয়ে কামরাঙ্গীরচর থানা প্রদক্ষিণ করে থানা সংলগ্ন চৌরাস্তায় এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা ইসরাইলের পতাকায় অগ্নিসংযোগ করে।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এত সভাপতিত্ব করেন খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। তিনি বলেন, আগ্রাসী ইসরাইলকে থামানোর একটাই উপায়, তা হলো ইসরাইলের বিরুদ্ধে সশস্ত্র লড়াই। আমরা বাংলাদেশের সবাইকে ইসরাইলের সকল পণ্য বয়কটের আহ্বান জানাচ্ছি। আমরা চাই বাংলাদেশের কোন নাগরিক যেন ইসরাইলী পণ্য ব্যবহার না করে। ইরাকে আমেরিকান আগ্রাসন ঠেকাতে আমরা যেমন জিহাদের জন্য প্রস্তুত ছিলাম ঠিক তেমনি বাংলাদেশের ১৮ কোটি ম