শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

আমরা কোনো দিন ধর্মীয় ভেদাভেদ করিনি, ভবিষ্যতেও করবো না: মঈন খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ড. আব্দুল মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা সবাই বাংলাদেশি। আর এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমরা সবাই সমান অধিকার নিয়ে আছি। আমরা কোনো দিন ধর্মীয় ভেদাভেদ করিনি, ভবিষ্যতেও করবো না।

বুধবার (৯ অক্টোবর) রাতে নরসিংদীর পলাশের বিভিন্ন পূজামণ্ডব পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় পলাশ উপজেলার বিভিন্ন মন্দিরে অনুদান বিতরণ করা হয়।

ড. আব্দুল মঈন খান আরও বলেন, আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে একটি শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করে এসেছি। এখানে আমরা সবাই সমান। আমরা কারও সঙ্গে কারও বিভেদ করি না।

এ সময় আরও উপস্থিত ছিলেন পলাশ থানা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এরফান আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, পলাশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, পলাশ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অসিত কুমার দাস ও সাধারণ সম্পাদক শুভ্রত চন্দ্র ভৌমিক প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ