শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

৪৩তম বিসিএস নিয়োগ বাতিল দাবি বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সালাউদ্দিন আহম্মেদ

৪৩তম বিসিএস নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করতে হবে বলে অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপির পক্ষ থেকে দাবি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মেদ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, ৪৩তম বিসিএসে ঢালাও নিয়োগের মাধ্যমে নিষিদ্ধের দাবি ওঠা ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসন করা হয়েছে। ৪৩তম বিসিএসে যথাযথ প্রক্রিয়া না মেনে এদের নিয়োগ দেওয়া হয়েছে। যার বেশিরভাগই ছাত্রলীগের নেতাকর্মীরা।

এছাড়াও ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএসের যে কার্যক্রম গুলো সম্পন্ন হয়েছে সেগুলো স্থগিত করে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি জানান তিনি।

বিএনপির এই নেতা বলেন, ছাত্র জনতার আন্দোলনের দু'মাস না যেতেই কোনোরকম যাচাই বাছাই ছাড়া আওয়ামী লীগের অনুগত ও ছাত্রলীগের ক্যাডারদের পুনবার্সন করার জন্য ৪৩তম বিসিএসের দু'হাজার ৬৪ জনকে নিয়োগের প্রজ্ঞাপন দেওয়া হà§