ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, স্বাধীনতার ৫৩ বছরেরও অধিক সময় অতিবাহিত হলেও আমরা কাঙ্খিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার পাইনি। যারাই ক্ষমতাসীন ছিলো তারাই দেশের সম্পদ লুটপাট করে আঙ্গুল ফুলে বটগাছে পরিণত হয়েছে। জনগণের অধিকারকে নিয়ে ছিনিমিনি খেলেছে। তাদের দলীয় লোকদের অবাধ দূর্নীতি, অপরাজনীতি এবং দু:শাসনের জন্য দেশ বারংবার পিছিয়ে গিয়েছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর ও আরব আমিরাতের মতো দেশগুলো আমাদের সমসাময়িক সময়ে স্বাধীনতা অর্জন করলেও তারা আমাদের থেকে সর্বদিক দিয়ে বহুদূর এ