শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

‘ভোটাধিকার ফিরিয়ে আনার জন্যই ছাত্র-জনতার আন্দোলন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাটোর প্রতিনিধি

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বর্তমান সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যেই সংসদ নির্বাচন দেবে বলে জামায়াত বিশ্বাস  করে। দেশের মানুষ যেন তাদের পছন্দের দল ও প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে পারেন, এ জন্যই দেশের ছাত্র-জনতা আন্দোলন করেছে, অকাতরে তাদের জীবন বিলিয়ে দিয়েছে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে।

শনিবার বিকেলে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নাটোর জেলা শাখা আয়োজিত শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াতের নায়েবে আমীর বলেন, পতিত স্বৈরাচার সরকারের সব লোকই শিক্ষিত ছিল; কিন্তু তাদের নৈতিক শিক্ষা না থাকায় দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের সাথে সাথে তারা নির্বিচারে দেশের মানুষকে