ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই জাতীয় সংসদ নির্বাচন আগামী এক বা দেড় বছরের মধ্যে আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়ে বলেছেন, তাদের সুনির্দিষ্ট নির্বাচনি রোডম্যাপ ঘোষণা দেয়া উচিত। সাধারণ মানুষ ও রাজনৈতিক দল নির্বাচনের বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে, তাই পরিষ্কার করা জরুরি।
আজ শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে ভোলা সরকারী স্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের উদ্যোগে ভোলার আবাসন গ্যাস সংযোগ ইন্ট্রাকোর সাথে অবৈধ চুক্তি বাতিল, ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন, ছাত্র-জনতার গণব