খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন। তার মত ফ্যাসিস্টকে আবারো পুনর্বাসনে কেউ কেউ তৎপর রয়েছে। কিন্তু জনগণ তাদেরকেও প্রত্যাখ্যান করবে। অবিলম্বে শেখ হাসিনা সহ সকল খুনীকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। ছাত্র-জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। মতভিন্নতা থাকা সত্ত্বেও সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। সংস্কার কার্যক্রমে অংশীজনের মতামত গ্রহণ ও সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে।
ড. কাদের আরো বলেন, দুর্নীতি সহ জুলুম-নিপীড়ন স্থায়ী নির্মূলে দেশের আমূল সংস্কার প্রয়োজন, তবে তা সম্ভব একটি ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে। কুরআন-সুন্নাহর বিধান ও