শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, খুনি আওয়ামী লীগ সরকার কওমি সনদকে স্বীকৃতি দিলেও কওমি সনদের কার্যকারিতা নেই। কওমি শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘ দিনের দাবি সনদের স্বীকৃতির কার্যকারিতা এখনও বাস্তবে দেখা যায় না। অর্থাৎ এই সনদধারী কেউ এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সরকারি চাকরিতে সুযোগ পাননি। কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে।

শনিবার (২৩ নভেম্বর) সকালে শিবচরের জামিয়াতুস সুন্নাহ মাদরাসায় ছাত্র-শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাতকালে এ মন্তব্য করেন তিনি।

তিনি মাদরাসা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আলেম ওলামাদের সবচেয়ে সম্মান দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির সাথে আলেম সমাজের ঐতিহাসিক সুসম্পর্ক রয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শাপলা চত্বরে আলেমদের হত্যা করেছে। তখন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এর প্রতিবাদ জানিয়েছিলো।