ইসলামী আন্দোলণ বাংলাদেশ-এর সহকারি মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, আওয়ামী শাসনামলে হাজার হাজার লড়্গ কোটি অর্থ পাচার হয়েছে। এই পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে আনতে উদ্যোগে নিতে হবে। সেইসাথে দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতামকর্মীদের বাসায় অভিযান চালিয়ে টাকা উদ্ধার করতে হবে। বিগত ১৬ বছরে দেশের সব টাকা আওয়ামীদের হাতে। যা আমু সাহেবের টাকার জাজিম দেখলেই বুঝা যায়। তিনি বলেন, শেখ হাসিনা ও তাঁর ঘনিষ্ঠজনেরা এই দেশকে দেউলিয়া করে দিয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা শাখা আয়োজিত সেনবাগ মডেল স্কুল মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলনের জয়েণ্ট সেক্রেটারী জেনারেল মুফতি মো¯ত্মফা কামাল, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাস্টার নেয়া