শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

‘রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকাতে নেতাকর্মীদের গুম-খুন করেছে হাসিনা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শেখ হাসিনার বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে দফায় দফায় মিটিং করে, ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি চালানোর হুকুম দেন। আন্দোলন দমাতে শেখ হাসিনার নির্দেশে হেলিকপ্টার থেকে ছাত্রদের ওপর গুলি চালানো হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে ছাত্র-জনতা বুক চিতিয়ে লড়াই করেছে। তারা বলেছে আন্দোলন থেকে পেছনে ফেরার সময় নেই, পেছনে পুলিশ-সামনে স্বাধীনতা। উন্নয়নের নামে শেখ হাসিনা পদ্মাসেতু ও মেট্রোরেল প্রকল্পে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার জন্য ভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুম, খুন, মামলা-হামলা চালিয়েছেন।

তিনি বৃহস্পতিবার নাগরিক ঐক্য বগুড়া জেলা কমিটির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। বিকাল সাড়ে ৪টায় বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে নাগরিক ঐক্য বগুড়া জেলা কমিটির সদস্য মতিউর রহমান মতির সভাপতিত্বে কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, শহীদুল্লাহ কায়সার, সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, কোষাধ্যক্ষ শাহনাজ হক রানু, সদস্য রাজ্জাক তালুকদার সজীব প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ