ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে। ভারতে আশ্রয় নিয়ে ওই দেশের গণমাধ্যম, সরকার ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বাংলাদেশকে সারা বিশ্বের সামনে এমনভাবে চিত্রিত করার চেষ্টা করছে, যা সম্পূর্ণভাবে ভিত্তিহীন ও মিথ্যা। ফ্যাসিস্ট ও তাদের দেশি-বিদেশি দোসররা এখনো তৎপর। রাজনৈতিক দলগুলো আগামীর বাংলাদেশ কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষে কাজ করবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।
আজ শনিবার সকালে পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আইনজীবী পরিষদের নির্বাহী পরিষদের এক সভায় নেৃতৃন্দ এসব কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট শওকত আলী হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি অ্যাডভোকেট মানিক মিয়া, সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট মশিউর রহমান, জয়েন