বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য সুপরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, এই ষড়যন্ত্রের মাধ্যমে কিছু অপশক্তি দেশের শান্তিপূর্ণ পরিবেশে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সাকুয়াই ইউনিয়নের বন্দেরপাড়া রাধা গোবিন্দ হরি বাসর এবং বিলডোরা ইউনিয়নের পলাশকান্দা কালি মন্দির পরিদর্শনকালে তিনি এসব মন্তব্য করেন।
এসময় প্রিন্স হালুয়াঘাটে সম্প্রতি ঘটে যাওয়া মন্দিরের প্রতীমা ভাঙচুরের ঘটনাকে অত্যন্ত ন্যাক্কারজনক এবং রহস্যজনক হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘হালুয়াঘাটের শান্তিপূর্ণ জনপদে এমন ঘৃণ্য ঘটনা আগে কখনো ঘটেনি। বিগত ৫৪ বছরের ইতিহাসে এই ধরনের বà¦