বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এখনো হুমকীর সম্মুখীন। আধিপত্যবাধী ও তাদের দোসর বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তি দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সীমান্তে উস্কানী দিয়ে ভূমি দখলের পায়তারা করছে। তাদের কয়েকটি মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে এখনো তথ্যসন্ত্রাস ছড়াচ্ছে। আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারির পরও শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করে ভারত বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় নেতৃবৃন্দ দেশের স্বার্থে রাজনৈতিক ঐক্যের উপর পুনরায় জোর দিয়ে এসব বলেন। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব জানায় দলটি।
গতকাল সন্ধ্যা ৭ টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী à