যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে আগের মতোই সম্পর্ক বিদ্যমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি নয়, আরও সুদৃঢ় হবে।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। খেলাফত মজলিস এক সময় বিএনপির নেতৃত্বধীন ২০ দলীয় জোটের শরিক ছিল। পরবর্তীতে ২০২১ সালের ১ অক্টোবর তৎকালীন সরকারের চাপে বেরিয়ে যায়।
সংস্কার চলমান প্রক্রিয়া মন্তব্য করে নজরুল ইসলাম বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেটা সম্পন্ন করে নির্বাচন দেওয়া উচিত। দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের মধ্যদিয়ে স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে। তাই আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করলে ঐক্যবদ্ধ আন্দোলনের শরীক দলগুলোকে নিয়ে à