বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গেল ১৭ বছর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করা হয়ছে শিক্ষা ব্যবস্থাকে। শিক্ষা মানুষকে নৈতিকভাবে উন্নত করে, মানুষের চরিত্রকে অত্যন্ত শক্তিশালী করে, কিন্তু শেখ হাসিনা সেটাকে ধ্বংস করে শুধু প্রশ্নপত্র ফাঁস করেছে। প্রশ্নপত্র ফাঁসের প্রতিযোগিতা করেছেন তিনি। তার আমলে কোন শিক্ষা ব্যবস্থা ছিল না।
রবিবার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি হলরুমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
তিনি বলেন, সবক্ষেত্রেই শুধু বাপজানের নাম, আর ভাই-বোনের নাম। আর কোন শিক্ষা নেই, ইতিহাস নেই। এভাবে জোর করে এক ভয়ংকর ফ্যাসিবাদী দুঃশাসনের রাষ্ট্র কà¦
