খেলাফত মজলিসের পক্ষ থেকে ইসলামী দলসমূহের মধ্যে কার্যকর ঐক্য সৃষ্টি ও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য সুসংহত করার লক্ষ্যে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ ২৭ জানুয়ারি ২০২৫ পল্টনস্থ খেলাফত মজলিস কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সংলাপ অনুষ্ঠিত হয়।
আজ বিকাল ৩ টায় খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংলাপে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা আবদুল কুদ্দুস কাসেমী, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী।
খেলাফত মজলিসের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্মমহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, সমাজকল্যাণ ও শিল্প বিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিরà§