খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় নেতৃবৃন্দ বলেন, যতদিন জুলাই গণহত্যার বিচার কার্যক্রম সম্পন্ন না হবে, ততদিন আওয়ামীলীগের কোন অপতৎপরতা জনগণ সহ্য করবে না। কারণ জুলাই সহ বিগত ১৫ বছরে অসংখ্য গুম-খুনের সাথে সুষ্পষ্টভাবে জড়িত আওয়ামীলীগের শীর্ষ থেকে তৃণমূলের নেতাকর্মীরা। হাজার হাজার নিরপরাধ ছাত্র-জনতাকে হত্যা, শত শত মানুষকে অন্ধ ও পঙ্গু করেও দাম্ভিকতা প্রদর্শণ করে যাচ্ছে খুনীরা। এই অপশক্তি দ্বারা দেশকে অস্থিতিশীল করার কোন ষড়যন্ত্র বরদাশত করা হবে না।
সম্প্রতি হিউম্যান রাইট্স ওয়াচের এক প্রতিবেদনে শেখ হাসিনা নিজেই গুম ও হত্যার সরাসরি নির্দেশ দিয়েছেন বলে প্রমাণিত হয়েছে। পলাতক খুনীরা প্রকাশ্যে বিবৃতি দিয়ে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে মেতে উঠেছে। খেলাফত মজলিস জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করবে। ফ্যাসিবাদের বাহক আওয়ামীলীগ পুনর্বাসনে এই মুহূর্তে যারাই সহযোগীতা করবে জনগণ তাদেরকেও প্রত্যাখ্যান করবে। আমরা সকল খুনের বিচার কার্যক্র