শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

‘খুনিদের এভাবে সেফ এক্সিট দিলে চরম মূল্য দিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম বলেছেন, খুনিদের এভাবে সেফ এক্সিট দিলে চরম মূল্য দিতে হবে। চট্রগ্রাম নেভাল সেন্টারের ঘটনায় জড়িত সৈনিকরা কি লীগ কোটায় চাকরি প্রাপ্ত? কেন তারা ছাত্র-জনতাকে রড দিয়ে পিটিয়েছে? অন্তর্র্বর্তীকালীন সরকারকে তা জাতির সামনে স্পষ্ট করতে হবে।

রাজধানী উত্তরের ভাটারাস্থ আস-সাঈদ মিলনায়তনে আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর 'পুনর্গঠিত কমিটি শপথ' উপলক্ষে আয়োজিত শুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত শুরার অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকি। বক্তব্য রাখেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, মাওলানা নুরুল ইসলাম নাঈম, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, অ্যাডভোটেক মোস্তফা আল মামুন মনির, মুফতী  ফরিদুল ইসলাম, মুফতী মোঃ মাছউদুর à¦