খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, জাতীয় স্বার্থে জুলাই অভ্যুত্থান সময়ের ঐক্য অটুট রাখতে হবে। পতিত ফ্যাসিবাদীদের সুবিধা হয় এমন সব তৎপরতা থেকে সবাইকে দূরে থাকতে হবে। বিভেদ নয় ঐক্য এ চেতনা ধারণ করে আমাদের সামনে আগাতে হবে। আমরা মনে করি, প্রয়োজনীয় সংস্কার শেষে এ বছরের মধ্যে জাতীয় নির্বাচনের মাধ্যমে নিয়মতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। আর মাহে রমজানের পবিত্রতা বিনষ্ট হয় এ ধরণের সকল অপতৎপরতা বন্ধ করতে হবে।
শনিবার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিস আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক অভিধানে নেই এমন কোন শব্দের অসংলগ্ন প্রয়োগ করে রাজনৈতিক ধুম্র্রজাল সৃষ্টি কাম্য নয়। জাতীয় সংসদের এখতিয়ারই হলো সংবিধান সংশোধনের এখতিয়ার। জাতীয় সংসদ নির্বাচনই আমাদের একমাত্র অগ্রাধিকার হওয়া উচিৎ।