বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, রমজান মাস কুরআন নাজিলের মাস। রমজান তাক্বওয়া তথা আল্লাহর ভয়ে সকল অপকর্ম থেকে বিরত থাকার শিক্ষা অর্জনের মাস। কুরআনের সাথে রমজানের সিয়াম সাধনার অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে।
গতকাল (সোমবার, ১৭ মার্চ) বাংলাদেশ খেলাফত আন্দোলন ফেনী জেলা শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভা ফেনীর সিজলার হোটেলে অনুষ্ঠিত হয়।
মাওলানা মুজিবুর রহমান বলেন, কুরআন আমাদেরকে শুধু অপরাধ থেকেই দূরে থাকতে বলে না বরং অপরাধের উপকরণ থেকেও দূরে থাকতে বলে। কুরআনের নির্দেশনার মাধ্যমেই সমাজ থেকে অপরাধ প্রবণতা নির্মূল করা সম্ভব। মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, কোন অন্যায় কাজ দেখলে তার প্রতিবাদ করা, প্রতিরোধের চেষ্টা করাই ইসলামের শিক্ষা। তা না পারলে অন্তত মনে মনে ঘৃণা করা ও অন্যায় বন্ধ করার ফিকির চালু রাখতে হবে। চৌদ্দশত বছর আগে যে কুà