মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

পৃথিবীর শ্রেষ্ঠতম আইন হচ্ছে পবিত্র কুরআনের আইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানবজাতির পথনির্দেশিকা নিয়ে পবিত্র মাহে রমাদানে নাজিল হয়েছে আল-কুরআন। কুরআন হচ্ছে মানবজাতির মুক্তির একমাত্র বিধান। কুরআনের ফৌজদারী আইন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম আইন। মানুষের অধিকার হরণ, ধর্ষণ , হত্যা, খুন, জখম, চুরি, ডাকাতি, ক্ষমতার অপব্যবহারসহ সকল অপরাধের বিচারের জন্য সুস্পষ্ট আইন রয়েছে পবিত্র কুরআনে। কুরআন মানুষকে অপরাধের বিরুদ্ধে বিদ্রোহী করে তুলে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ আজ ২১ মার্চ ময়মনসিংহের মুক্তাগাছায় এক ইফতার মাহফিলে বক্তৃতাকালে এসব কথা বলেন।

৯ নং কাশিমপুর ইউনিয়নের সভাপতি মাওলানা ইমরান হেসাইন এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উজেলা আমীর অধ্যাপক শামসুল হক, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মেস্তফা রায়হান, অধ্যাপক সাইদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মতিউর রহমান আকন্দ আরও বলেন, বাংলাদেশ শতকরা ৯২ ভাগ মুসলমানের দেশ। অথচ বিগত ৫৪ বছরেও এদেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। ফলে নৈতিক চেতনার উন্মেষ সাধিত হয়নি। সমাজে আজ নৈতিকতার বিপর্যয় চলছে। ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হচ্ছে। বর্তমান সমাজ যেন জাহেলিয়াতকেও হার মানিয়েছে। পবিত্র কুরআন এসেছিল মানবজাতিকে জাহেলিয়াতের কবল থেকে উদ্ধার করে আলোর পথে নিয়ে আসার জন্য।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ