শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮


বিএনপির লিয়োজোঁ কমিটির সাথে হেফাজতের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির লিয়াজোঁ কমিটির সাথে হেফাজতে ইসলাম বাংলাদেশের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ এ বৈঠকে অংশ নেন।

এছাড়া হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজেদুর রহমানসহ ড. আহমদ আবদুল কাদের, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি মনির হোসাইন কাসেমী এ বৈঠকে অংশ নিয়েছেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ